Bangladesh, in nome della gestione della crisi, si diffonde la paura in tutto il Paese!
Riceviamo dal Bangladesh questa testimonianza che pubblichiamo integra nella sua stesura in lingua originale, seguita dalla sua traduzione italiana.
বাংলাদেশ।
29 শে জুলাই, 2024 এর একটি প্রতিবেদন
ক্রাইসিস ম্যানেজমেন্টের নামে দেশজুড়ে ভয়ের স্রোত বইয়ে দেওয়া হচ্ছে!
`````````````````````````````````````````````
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা কোটা সংস্কারের আন্দোলন কেন্দ্র করে গত প্রায় এক মাস ধরে দেশে যে অবস্থার সৃষ্টি হয়েছে স্বাধীনতার পরে এমন নৃশংস ক্র্যাকডাউন আগে হয়নি। স্বৈরাচারী এরশাদের নয় বছরের নৃশংসতাও এর কাছে নস্যি। একটা শান্তিপূর্ণ স্টুডেন্ট মুভমেন্টকে রীতিমত ‘নাৎসি কায়দায়’ দমন করেছে সরকার। পুলিশের পাশাপাশি র্যা ব, ডিবি, এসবি, আর্মড পুলিশ, আনসার, বিজিবি এবং সর্বশেষ সেনাবাহিনী নামায় সরকার। এবং তারা শত্রু দেশের সৈন্যদের সঙ্গে যেমন আচরণ করার কথা সেটা নিজ দেশের শিক্ষার্থীদের সঙ্গে করেছে।
@
* নিরস্ত্র শিক্ষার্থীদের উপর লাইভ বুলেট ছোঁড়া জেনেভা কনভেনশনের লঙ্ঘন।
* শান্তিপূর্ণ আন্দোলনরতদের বিশেষ নামাঙ্কিত করা রাষ্ট্রের নাগরিকের প্রতি সরকার প্রধানের মানহানিকর অবজ্ঞা।
* আন্দোলন থামাতে ইন্টারনেট শাটডাউন ও মোবাইল ডাটা বন্ধ, সামাজিক যোগাযোগ মাধ্যম শাটডাউন করে জনগণের মৌলিক অধিকার হরণ করা। এর আগে এই উপমহাদেশে একবারই দীর্ঘ সময় ধরে কাশ্মীরে ইন্টারনেট বন্ধ করেছিল ভারত সরকার।
* আন্দোলন স্তিমিত হওয়ার পর প্রায় ৬ হাজার অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা করা অপরাধ।
* গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে ‘ছাত্র আছে কীনা’ চার্জ করা এবং গ্রেফতার করা বেআইনী।
* বাড়িতে ঢুকে, পথে-ঘাটে মোবাইল চেক করা স্পষ্টত মানবাধীকারের লঙ্ঘন।
* রাবার বুলেটের বদলে অ্যাসল্ট একে-৪৭ রাইফেলের লাইভ বুলেট ছোঁড়া মানবাধীকারের লঙ্ঘন। যে দৃশ্য বিদেশি সংবাদ মাধ্যমে প্রচার হয়েছে।
* গত কয়েকদিনে বাংলাদেশের ল-ইনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের কার্যকলাপ জাতিসংঘ স্বীকৃত জেনেভা কনভেনশনের ১২, ১৩, ১৪ ও ১৪ আর্টিকেলের লঙ্ঘন।
@
বাংলাদেশের যে কোনও নাগরিক এই প্রশ্নগুলো তুলতে পারেন। সংবিধানের ৩৯ এর (১), (২)এর (ক) এবং (খ) প্রদত্ত বিধি বলেই সেটা পারেন।
@
এই সমস্ত অপকর্মগুলো সরকারের লোকজন আর বাহিনীসমূহ করে এখন সাফাই গাইছে তারা দেশের সম্পদ রক্ষা করতে চেয়েছে। এখন মামলা এবং গ্রেফতারের ভয়ে হাজার হাজার শিক্ষার্থী আত্মগোপনে। লাশের সঠিক সংখ্যা জানতে দেওয়া হচ্ছে না। বিদেশি সংবাদ মাধ্যমের ভাষ্য অনুযায়ী সেই সংখ্যা প্রায় আড়াইশ’। একাত্তরে মহান মুক্তিযুদ্ধের পর এত বিশাল সংখ্যক মানুষের মৃত্যু ঘটেনি কোনও রাজনৈতিক আন্দোলনে। তারপরও সরকারের সাফাই কী?
@
“কোটা সংস্কার আন্দোলনে ‘স্বাধীনতাবিরোধী’ তৃতীয় পক্ষা-বিএনপি-জামাত-শিবির ঢুকে সরকার ফেলে দিতে চেয়ে দেশের মারাত্মক ক্ষতি করেছে’। এই অভিযোগে সরকার টোটালি ‘পোড়ামাটি নীতিতে’ আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়েছে। গ্রেপ্তার, অপপ্রচার, কারফিউ এবং ডিজিটাল ক্র্যাকডাউনের মাধ্যমে ছাত্র আন্দোলনকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। আন্দোলনকারীদের সরকারবিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী, রাজাকারের সন্তানসহ নানা ট্যাগ দিয়ে আন্দোলনের গতিমুখ পরিবর্তন করেছেও সরকার।
@
এই আন্দোলনে পুলিশের নৃশংসতা অন্য সকল ‘রেকর্ড’ ছাড়িয়ে গেছে। একাত্তরের হানাদার পাকিস্তান সেনাবাহিনীর মত রাষ্ট্রের পুলিশ ‘নাশকতাকারীদের’ গ্রেপ্তার করতে বাড়ি বাড়ি হানা দিয়েছে। বাবা-মায়ের সামনে থেকে ‘নাৎসি কায়দায়’ ছেলেকে তুলে নিয়েছে। পুলিশের সাঁজোয়াযানের উপর গুলি খেয়ে মারা যাওয়া লাশ ছুঁড়ে ফেলেছে রাস্তায়। শান্তিপূর্ণ আন্দোলনে রাবার বুলেট ব্যবহারের প্রচলন থাকলেও অটোম্যাটিক রাইফেল থেকে প্রাণঘাতি বুলেট ফায়ার হয়েছে। বেশ দূর দিয়ে চলে যাওয়া মিছিলের পেছন থেকে সেনাবাহিনীর পোশাক পরা পুলিশ সদস্যকে একে ৪৭ অটোম্যাটিক রাইফেলের গুলি করতে দেখা গেছে। সরকারের নির্দেশে পুলিশ, বিজিবি, র্যা ব যেভাবে আক্রমণ পরিচালনা করেছে তা কেবল শত্রু দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধের সঙ্গে তুলনা চলে। এই সকল তথ্য বিশ্ব প্রচার মাধ্যমে ফলাও করে প্রচার হয়েছে, এখনও হচ্ছে।
@
বিশ্বের বিভিন্ন দেশের জনসাধারণ বাংলাদেশে ছাত্র-জনতার উপর বর্বর আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ করেছে। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গ, দিল্লি, কেরালা, অন্ধ্রপ্রদেশ, পাকিস্তানের করাচি, লাহোর, লন্ডন, প্যারিস, নিউইয়র্কসহ বিভিন্ন শহরে ‘stapdownhasina’ হ্যাশট্যাগ মুভমেন্ট চলছে। ব্রিটিশ হাউজ অব কমন্সে এই ঘটনায় থ্রি ডিজিড মৃত্যুর খবর নিয়ে একটা সেশনে অনেক এমপি প্রতিবাদ করেছেন।
ঘটনার পূর্বাপর অনেক বিস্তৃত। সংক্ষেপে ১৪ জুলাই থেকে—
@
১৪ই জুলাই, রোববার:
কোটা পুনর্বহালের নির্দেশ দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। এদিন এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার “মুক্তিযোদ্ধার সন্তান পাবে না কি রাজাকারের সন্তানরা পাবে” এই কথার জের ধরে রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ।
১৬ই জুলাই, মঙ্গলবার:
আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের। সড়ক অবরোধ, সারাদেশে ব্যাপক সহিংসতা, ছয়জন নিহত।
১৫ই জুলাই, সোমবার:
আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘাত।
১৭ই জুলাই, বুধবার:
পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে তীব্র সংঘর্ষ, জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ। শীর্ষ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধারনের আহ্বান।
১৮ই জুলাই, বৃহস্পতিবার:
কোটা সংস্কারের দাবিতে আন্দোলন অব্যাহত। বিটিভি ভবনে অগ্নিসংযোগ। মেরুল বাড্ডায় পুলিশ অবরুদ্ধ, পরে হেলিকপ্টারে উদ্ধার। পুলিশের সাথে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘাত সংঘর্ষে শিক্ষার্থীসহ বিক্ষোভকারী হতাহত। ৫৬ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ কোটার প্রস্তাব আওয়ামী লীগের। আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসতে সরকার রাজি বলে জানিয়েছেন আইনমন্ত্রী। আলোচনার প্রস্তাব নাকচ আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। রাত ৯টা থেকে ইন্টারনেট সংযোগ বন্ধ। সারা দেশে ব্যাপক সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত।
১৯শে জুলাই, শুক্রবার:
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ, পরিস্থিতি থমথমে। মেট্রোরেল স্টেশন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা, মিরপুর ইনডোর স্টেডিয়ামসহ বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেফতার। ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় সর্বক্ষেত্রে স্থবিরতা। রাত ১২টা থেকে কারফিউ জারি। সারা দেশে সংঘর্ষে অন্তত ৫৬ জন নিহত।
২০শে জুলাই, শনিবার:
কারফিউর মধ্যেও ঢাকা, সাভার, গাজীপুর, ময়মনসিংহসহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘাত। বহু বিক্ষোভকারী হতাহত। আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়কারীর বৈঠক। আন্দোলনকারীদের আট দফা দাবি পেশ। এই বৈঠক নিয়ে সমন্বয়কদের মধ্যে মতভেদ। শনিবার সহিংসতায় ঢাকা ও নারায়ণগঞ্জে ২৬ জন নিহত।
২১শে জুলাই, রোববার:
কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি, কোটা পুনর্বহাল নিয়ে হাইকোর্টের রায় বাতিল। মেধা ৯৩ শতাংশ, মুক্তিযোদ্ধা কোটা ৫ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা ১ শতাংশ, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটা ১ শতাংশ নির্ধারণের আদেশ। তবে সরকার চাইলে বদলানোর সুযোগ রাখা হয়েছে।
কারফিউ অব্যাহত, সাধারণ ছুটির আওতায় স্বায়ত্বশাসিত, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক-সহ আর্থিক প্রতিষ্ঠান, পোশাক কারখানা-সহ সব কলকারখানা বন্ধ।
২২শে জুলাই, সোমবার:
দেশ জুড়ে সহিংসতায় একশোরও বেশি মানুষের মৃত্যু, আরও বহু মানুষের আহত হওয়া, গাড়ি-ভবনে অগ্নিসংযোগ, জেল ভেঙ্গে কয়েদি পালানো, কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় এ পর্যন্ত অন্তত ১৩১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিদেশি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী প্রকৃত মৃতের সঠিক সংখ্যা ইন্টারনেট শাটডাউন করে রাখায় না জানা গেলেও বিভিন্ন তথ্যমতে প্রায় আড়াইশ’। এখনও অনেকে নিখোঁজ। আহতদের মধ্যে মারাত্মক আহত আছেন হাজার হাজার জন। বিদেশি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী নিহতদের প্রায় ৯০ শতাংশ সাধারণ শিক্ষার্থী। তাই সরকার যে বলছে ‘এই আন্দোলনে তৃতীয় পক্ষ তথা বিএনপি-জামাত-শিবির সরকার ফেলে দেওয়ার জন্য সরকারী সম্পদের ক্ষতি করেছে বলে পুলিশ জাতীয় সম্পদ এবং নিজেদের রক্ষার জন্য গুলি করেছে’, এটা পুরোপুরি সত্য নয়।
@
এখন পর্যন্ত প্রায় অগুনতি মামলায় পাঁচ হাজারেরও বেশি মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। চিকিৎসারত তিন সমন্বয়ককে ‘নিরাপত্তা’র কথা বলে তুলে নেয় ডিবি পুলিশ। তাদের সঙ্গে পরে আরও তিনজনকে তুলে নেয়। তাদের সঙ্গে এক টেবিলে খাওয়ার ছবি দেখা যায়। তার পর পরই ছয় সমন্বয়ককে দিয়ে ‘আন্দোলন প্রত্যাহার করা হলো’ মর্মে ঘোষণাপত্র পাঠ করানো হয়। এই ঘোষণার পর বাইরে থাকা তিন সমন্বয়ক জানান; তারা আগেই ঠিক করে রেখেছিলেন-‘কাউকে তুলে নিয়ে আন্দোলন বন্ধ করার ঘোষণা দিতে বাধ্য করা হলে বাকি যারা আছে তারা আন্দোলন চালিয়ে যাবে’। সুতরাং ‘আন্দোলন প্রত্যাহার হয়েছে’ এই কথার কোনও ভিত্তি নেই।
@
বিরাজমান পরিস্থিতি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫৬ সমন্বয়কের যৌথ বিবৃতি’ শিরোনামে একটি খুদে বার্তা গণমাধ্যমকর্মীদের মুঠোফোনে পাঠানো হয়। যৌথ বিবৃতিতে ‘কমপ্লিট শাটডাউন’ (সর্বাত্মক অবরোধ) কর্মসূচি আরও জোরদার করার আহ্বান জানানো হয়। এতে বলা হয়, শুধু আদালতের রায়ের মাধ্যমে হত্যার দায় এড়াতে পারে না সরকার। বিবৃতিতে অভিযোগ করা হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। ‘তিন শতাধিক’ ছাত্র-জনতাকে হত্যা করার অভিযোগ করা হয়েছে বিবৃতিতে।
২৮ এবং ২৯ জুলাই ডিবি অফিসের টেবিলে ছয় আন্দোলন সমন্বয়কদের খাবার দৃশ্য প্রচারের পর তাদেরকে দিয়ে ‘আন্দোলন স্থগিত’ ঘোষণা করা দৃশ্যটিও উদ্দেশ্যপ্রণোদিত।
@
পুরো ভিডিওতে দেখা যাচ্ছে একজন মানুষ কনফিডেন্টলি নিজের মনের কথা বলার সময় যতটুকু স্বাভাবিক থাকে তার ছিটেফোঁটা তাদের নেই। সবাই যেন নিজেকে গুটিয়ে নিয়ে আত্মরক্ষা করছে। তাদের চোখেমুখে ভয়ের ছাপ।
এদের প্রায় সবারই হাত, পায়ের দিকে খেয়াল করলে দেখা যাচ্ছে তারা ভয়ার্ত এবং বিপদসংকুল অবস্থায় বসে আছেন। যখন নার্ভাসনেস কাজ করে তখন এরকম ফিলিং হয় মানুষের।
স্পষ্টত বোঝা যাচ্ছে যারা অনর্গল কথা বলে পারেন তারাই মাত্র ৪০/৪৫ সেকেন্ডের বক্তব্য কাগজ দেখে বলছেন তাও এদিক-ওদিক তাকিয়ে। একবার স্ক্রিপ্টের দিকে তাকাচ্ছেন,আবার ঘুরিয়ে ক্যামেরার পাশে কারো দিকে তাকিয়ে যেন সায় চাচ্ছেন।
এই পুরো ব্যাপারটা যে ‘স্ক্রিপ্টেড’ সেটা ওই ছয় জনের বসা, কথা বলা, ক্যামেরার পেছনের হুকুমকারীর দিকে তাকানো, দীর্ঘ নিঃশ্বাস ফেলা, হাতের মুঠি শক্ত করে রাখা, পায়ের দিকে তাকিয়ে থাকা, মুখের রক্ত সরে যাওয়া এবং পড়ার সময় গলার স্বর কেঁপে যাওয়া দেখে/শুনে স্পষ্ট হয়।
@
সরকার ভাবছেন এতেই হয়ত শেষ রক্ষা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা চার দফা এবং নয় দফা দিয়েছেন। তারা স্পষ্টতই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে সন্তষ্টু হতে পারেননি।
তারা যতগুলো দাবি পেশ করুন না কেন, প্রায় আড়াইশ-তিনশ’ নাগরিকের রক্ত পানি দিয়ে ধুয়ে ফেলা গেলেও মৃত্যু ইরেজার দিয়ে মোছা যাবে না। আমরা জানি এই ঘটনাগুলোর বিচার বিভাগীয় তদন্ত হলেও তা হবে সরকারের চাওয়াকেই প্রধান্যে রেখে। তাই দাবি উঠুক-তদন্ত হতে হবে সম্পূর্ণ নিরপেক্ষ কোনও পক্ষের মাধ্যমে, যেমন জাতিসংঘ। প্রতিটি মৃত্যুর জন্য সরকারকে জবাবদিহি করতে হবে। হন্তারক পুলিশ ও বিজিবি সদস্যদের ফৌজদারি আদালতে বিচারের আওতার আনতে হবে। ইন্টারনেটসহ যতগুলো ক্ষেত্রে সরকার মানবাধিকার লঙ্ঘন করেছে তার সবগুলোর জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।
@
এই সরকারের আর জনগণকে শাসন করার অধিকার আছে কী নেই সেটা জনগণ এবং রাজনীতিবিদের ভাবনা। সাধারণ নাগরিকের ভাবনা খুব পরিষ্কার—বৈষম্যবিরোধী আন্দোলনের জন্য আমাদের টাকায় কেনা অস্ত্র দিয়ে আমাদের সন্তানকে হত্যা করা হবে কেন? এতদিন ধরে আন্দোলন চলছে কিন্তু শিক্ষার্থীদের হাতে ইটের টুকরো ও লাঠি ছাড়া আর কিছুই ছিলো না, তারপরও পুলিশ কেন প্রাণঘাতি গুলি করলো এর জবাব দিতে হবে। যতোদিন এর বিচার-বিহিত না হবে ততোদিন জনগণ এই প্রশ্ন তুলতেই থাকবে।
............................
২৯ জুলাই ২০২৪
Pubblichiamo, come su detto, la traduzione del rapporto inviatoci da uno studente di Dacca.
Anche se gli eventi si sviluppano (un nuovo colpo di stato) riteniamo che resti un interessante sguardo obiettivo sugli eventi. Almeno fino al 29 luglio.
Traduzione:
In nome della gestione della crisi, si diffonde la paura in tutto il Paese! `````````````````````````````````````````````````
La brutale repressione che ha avuto luogo nel paese contro il movimento studentesco antidiscriminazione o sulla Riforma delle quote nell’ultimo mese non ha precedenti dai tempi dell’indipendenza.
Anche nei nove anni di brutalità da parte del dittatore Ershad non si era arrivato a tanto
[Anche nove anni di brutalità da parte del dittatore Ershad gli danno credito.]
Il governo ha represso con “metodi nazisti” il movimento studentesco pacifico. Oltre alla polizia, il governo ha chiamato in causa RAB, DB, SB, polizia armata, Ansar, BGB e infine l'esercito. E hanno trattato gli studenti del loro paese come avrebbero dovuto trattare i soldati di un paese nemico.
@ *Sparare proiettili veri contro studenti disarmati è una violazione della Convenzione di Ginevra.
* Il trattamento speciale subito dai manifestanti pacifici rappresenta un vergognoso disprezzo del capo dello Stato nei confronti dei cittadini dello Stato.
* Per fermare il movimento, hanno chiuso Internet e i dati mobili, hanno chiuso i social media per privare le persone dei diritti fondamentali. In precedenza, il governo indiano aveva bloccato Internet in Kashmir per un lungo periodo di tempo in questo subcontinente.
* Dopo che il movimento si è calmato, è stata intentata una causa contro circa 6.000 persone non identificate.
* È illegale andare di porta in porta a tarda notte per accusare e arrestare gli "studenti".
*Controllare i cellulari entrando nelle case e per strada è una chiara violazione dei diritti umani.
* Violazione dei diritti umani sparando proiettili veri con fucili d'assalto AK-47 invece di proiettili di gomma. La scena è stata trasmessa dai media stranieri.
* Le attività del Dipartimento di Polizia del Bangladesh negli ultimi giorni violano gli articoli 12, 13, 14 e 14 delle Convenzioni di Ginevra riconosciute dalle Nazioni Unite.
@
Qualsiasi cittadino del Bangladesh può porre queste domande. Lo può fare in virtù delle norme contenute nei commi 1, 2, lettere a) e b), dell'articolo 39 della Costituzione
@
Tutti questi misfatti sono stati compiuti sul popolo e dalle forze del governo e ora stanno ripulendo cercando di proteggere il patrimonio del Paese. Ora migliaia di studenti si nascondono per paura di essere perseguiti e arrestati. Il numero esatto dei cadaveri non è noto. Secondo i commenti dei media stranieri, questo numero sarebbe di circa duecentocinquanta. Dopo la Grande Guerra di Liberazione del 1971, in nessun movimento politico morirono così tante persone.
Qual è la soluzione del governo?
@ "Il terzo partito 'anti-libertà', il BNP-Jamaat, è entrato nel movimento per la riforma delle quote e ha causato gravi danni al paese cercando di cacciare il governo".
Con questa accusa il governo ha attaccato gli agitatori con una “politica incendiaria” totale. Tentando di disperdere il movimento studentesco attraverso arresti, propaganda, coprifuoco e repressione digitale. Il governo ha anche cambiato il corso del movimento etichettando i manifestanti come antigovernativi, contrari alla guerra di liberazione e figli di Razakar.
@
La brutalità della polizia in questo movimento ha superato tutti gli altri “record”. Come l'esercito pakistano invase negli anni '70, così la polizia di stato ha fatto irruzione nelle case per arrestare i "sabotatori".
Un ragazzo è stato portato via dai suoi genitori in "stile nazista". I corpi di coloro che sono stati colpiti dai veicoli blindati della polizia sono stati abbandonati sulla strada. Sebbene l’uso di proiettili di gomma sia comune nelle proteste pacifiche, i fucili automatici sono stati utilizzati per sparare proiettili letali. Un poliziotto in uniforme militare è stato visto sparare con un fucile automatico AK-47 da dietro il corteo che si era allontanato. Il modo in cui la polizia, la BGB, la RAB hanno condotto l'attacco su ordine del governo può essere paragonato solo alla guerra contro l'esercito del paese nemico. Tutte queste informazioni sono state diffuse attraverso i media mondiali e vengono ancora diffuse.
@ Le popolazioni di diversi paesi del mondo hanno protestato condannando fermamente il barbaro attacco contro gli studenti in Bangladesh. Soprattutto nel Bengala Occidentale, a Delhi, nel Kerala, nell’Andhra Pradesh, a Karachi, a Lahore, a Londra, a Parigi, a New York in Pakistan, il movimento dell’hashtag “stapdownhasina” è in corso. Molti parlamentari hanno protestato in una sessione della Camera dei Comuni britannica dopo la notizia della morte di tre persone nell'incidente.
Ciò che ha preceduto gli eventi è molto ampio.
In breve Dal 14 luglio...
Domenica 14 luglio: è stata pubblicata la sentenza integrale dell'Alta Corte che ordina il ripristino delle quote. In una conferenza stampa tenutasi lo stesso giorno, il primo ministro Sheikh Hasina ha detto: "Non lo capiranno i figli dei combattenti per la libertà, o lo capiranno i bambini di Razakar?"
Lunedì 15 luglio: Scontro tra la Chatra League e gli agitatori.
Martedì 16 luglio: è stato depositato il ricorso presso la Divisione d'Appello. Blocchi stradali, violenza diffusa in tutto il Paese, sei morti.
Mercoledì 17 luglio: Violenti scontri tra polizia e manifestanti, il discorso del premier alla nazione. “Ci vuole pazienza fino al verdetto della Corte Suprema”.
18 luglio, giovedì: Il movimento per chiedere la riforma delle quote continua. L'edificio della BTV viene dato alle fiamme. La polizia ha isolato Merul Badda, poi salvato in elicottero. I manifestanti, compresi gli studenti, sono stati uccisi negli scontri tra i manifestanti e la polizia. La proposta dell'Awami League di una quota del 20% invece del 56%. Il ministro della Giustizia ha detto che il governo ha accettato di tenere colloqui con gli agitatori. La proposta di discussione è la piattaforma degli studenti che protestano contro la discriminazione. La connessione Internet è stata interrotta dalle 21:00. Almeno 25 persone sono state uccise in massicci scontri in tutto il paese.
Venerdì 19 luglio: Dopo gli scontri massicci in diverse parti del paese, inclusa Dhaka, la situazione si è fermata. Vandalismo e incendio doloso in vari edifici governativi, tra cui la stazione della metropolitana, il casello autostradale sopraelevato e lo stadio al coperto di Mirpur. Arrestato il segretario generale senior congiunto del BNP Ruhul Kabir Rizvi. A causa dell'interruzione della connessione Internet, tutti i settori sono bloccati. Il coprifuoco è imposto dalle 12:00. Almeno 56 persone sono state uccise negli scontri in tutto il paese. Sabato 20 luglio: Durante il coprifuoco, i manifestanti si sono scontrati con le forze dell'ordine in varie località tra cui Dhaka, Savar, Gazipur, Mymensingh. Molti manifestanti sono rimasti feriti. Incontro dei tre coordinatori del movimento per la riforma delle quote con il ministro della Legge, il ministro dell'Istruzione e il ministro dell'Informazione. Richiesta in otto punti dei manifestanti. Disaccordo tra i coordinatori su questa riunione. Sabato 26 persone sono state uccise negli scontri a Dhaka e Narayanganj.
21 luglio, domenica: Udienza della divisione d'appello sulle quote, ha annullato la sentenza dell'Alta Corte sul ripristino delle quote. Ordine di fissazione del merito 93%, quota di combattenti per la libertà 5%, quota di minoranza 1%, quota di disabili e terzo genere 1%. Tuttavia, se il governo vuole, c’è l’opportunità di cambiare. Il coprifuoco continua, tutte le istituzioni autonome, governative, private, finanziarie comprese le banche, le fabbriche di abbigliamento sono chiuse durante le festività generali.
Lunedì 22 luglio: Più di un centinaio di persone sono morte nelle violenze in tutto il paese, molte altre sono rimaste ferite, automobili ed edifici sono stati dati alle fiamme, sono state segnalate evasioni e almeno 131 persone del movimento sono state uccise negli scontri sulla riforma delle quote. Secondo i media stranieri il numero esatto dei morti a causa della chiusura di Internet non è noto, ma secondo diverse fonti si aggirerebbe intorno ai 250. Molti ne mancano ancora. Tra i feriti ci sono migliaia di persone gravemente ferite. Secondo i media stranieri, circa il 90% delle vittime sono studenti comuni. Quindi l'affermazione del governo che "il terzo partito di questo movimento, cioè il BNP-Jamaat-Shibir, ha danneggiato la proprietà del governo per cacciare il governo e la polizia ha sparato per proteggere la proprietà nazionale e se stessa", non è del tutto vero.
@
Finora la polizia ha arrestato più di cinquemila persone in innumerevoli situazioni. I tre coordinatori medici sono stati prelevati dalla polizia della DB per motivi di “sicurezza”. Con loro sono state prelevate più tardi altre tre persone. Erano state viste mangiare a un tavolo con loro. Successivamente sei coordinatori leggono la dichiarazione secondo cui "il movimento è stato ritirato". Dopo questo annuncio, i tre coordinatori che erano fuori hanno detto che avevano deciso in anticipo: "Se qualcuno è costretto ad annunciare la fine del movimento, gli altri continueranno il movimento". Quindi non vi è alcuna base per dire “movimento si è ritirato”.
@
Un piccolo documento intitolato "Dichiarazione congiunta di 56 coordinatori del movimento studentesco antidiscriminazione sulla situazione attuale" è stato inviato ai telefoni cellulari degli operatori dei media. La dichiarazione congiunta chiedeva un ulteriore rafforzamento del programma di “chiusura completa”. Si dice che il governo non possa evitare la responsabilità delle uccisioni solo attraverso il verdetto del tribunale. Nella dichiarazione si sostiene che il governo continua a torturare gli studenti comuni sulla scia del movimento per la riforma delle quote. La dichiarazione affermava che "più di trecento" studenti sono erano stati uccisi. Era prevista anche la scena in cui i sei coordinatori del movimento hanno annunciato la "sospensione del movimento" dopo aver promosso la scena del cibo al tavolo dell'ufficio della DB il 28 e 29 luglio.
@
L'intero video mostra un uomo che esprime con sicurezza la sua opinione senza la solita spavalderia. Sembra che tutti si proteggano avvolgendosi. La paura nei loro occhi. Se guardi le mani e i piedi di quasi tutti, puoi vedere che sono seduti in uno stato di paura e pericolo. Questa è la sensazione che provano le persone quando il nervosismo si fa sentire. Si capisce chiaramente che chi sa parlare fluentemente parla solo 40/45 secondi guardando il foglio e guardando da una parte all'altra. Guardando la sceneggiatura una volta, girandosi e guardando qualcuno accanto alla telecamera come se chiedesse approvazione.
l tutto è "scritto" vedendo le sei persone sedute, parlare, guardare il comandante dietro la telecamera, fare lunghi respiri, stringere i pugni, fissarsi i piedi, sanguinare dai loro volti e voci tremanti mentre leggono chiaro da ascoltare.
@ Il governo pensa che questa possa essere l’ultima salvezza. I coordinatori del movimento studentesco antidiscriminazione hanno dato quattro punti e nove punti. Evidentemente non erano soddisfatti della sentenza della Divisione d'Appello della Corte Suprema. Non importa quante affermazioni facciano, il sangue di circa trecento cittadini può essere lavato via con l'acqua, ma la morte non può essere cancellata con una gomma. Sappiamo che anche se ci fosse un'indagine giudiziaria su questi incidenti, questa si baserebbe sulla volontà del governo. Quindi la questione dovrebbe essere esaminata da un soggetto completamente neutrale, come le Nazioni Unite. Il governo deve essere ritenuto responsabile di ogni morte. La polizia assassina e i membri del BGB dovrebbero essere consegnati alla giustizia presso il tribunale penale. Il governo dovrebbe scusarsi con la gente per tutte le violazioni dei diritti umani, inclusa Internet.
@ Se questo governo abbia o meno il diritto di governare il popolo dipende dall’opinione del popolo e dei politici. Il pensiero del cittadino comune è molto chiaro: perché i nostri figli dovrebbero essere uccisi con armi acquistate con i nostri soldi per il movimento contro la discriminazione? Il movimento va avanti da così tanto tempo ma gli studenti non avevano altro che mattoni e bastoni nelle loro mani, eppure devono rispondere perché la polizia ha sparato mortalmente. La gente continuerà a sollevare questa questione finché i responsabili non saranno assicurati alla giustizia.
...........................
29 luglio 2024